TheBangladeshTime

গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট

2026-02-13 - 01:06

আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত গোপালগঞ্জের তিনটি আসনের গণভোটেই ‘না’ ভোট জয়ী হয়েছে। এছাড়া তিন পার্বত্য জেলাসহ আরও অন্তত ছয়টি আসনে ‘না’ ভোট বেশি পড়েছে। গোপলগঞ্জ-৩ ‘না’ ভোট পড়েছে ৯৩ হাজার ৩৬৮টি। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৩ হাজার ৪৯৮টি। গোপালগঞ্জ-২ হ্যাঁ ভোট পড়েছে ৩৪ হাজার ৩০১টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ২৯০টি। গোপালগঞ্জ-১ হ্যাঁ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ২৯৮টি। এসএম/এএসএ/জেআইএম

Share this post: