বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২০২৪ সালের পর সর্বোচ্চ
2026-03-03 - 12:24
ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। সরবরাহে বিঘ্ন ও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম মঙ্গলবার ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.১২ ডলারে পৌঁছেছে। এটি জুলাই ২০২৪-এর পর সর্বোচ্চ স্তর। এদিকে যুক্তরাষ্ট্রের প্রধান তেল সূচক ডব্লিউটিআই ৭ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৬.৪৭ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। সূত্র: এএফপি এমএসএম
Share this post: