TheBangladeshTime

সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

2026-03-29 - 04:30

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। এতে সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে। রোববার (২৯ মার্চ) সকালে দলের মিডিয়া টিম থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এনএস/এমআইএইচএস/

Share this post: