মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মিললো ইয়াবা, গ্রেফতার ২
2026-03-28 - 12:21
চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মাইক্রোবাস উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সিএমপির ডিবি (বন্দর) বিভাগের একটি বিশেষ দল এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. মিন্টু (৫০) ও মো. তোফাজ্জেল হোসেন (৫৫)। তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি পুরোনো মাইক্রোবাস জব্দ করা হয়। আরও পড়ুন তৈরি পোশাকে ‘বিশ্বজয়ী বাংলাদেশ’ তুলায় বিদেশনির্ভর তেলের ব্যারেল ১২০ ডলার ছাড়ালে বছরে অতিরিক্ত খরচ হবে ৬১০০০ কোটি টাকা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা ক্রসিংয়ের কাছে এক ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে। ডিবি সূত্র জানায়, গ্রেফতার মিন্টুর বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এমআরএএইচ/কেএসআর