ইস্টার্ন ইন্স্যুরেন্স কর্মকর্তা জান্নাতুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
2026-03-04 - 12:14
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) জান্নাতুন নেসা জাকিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগের অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে তিনি দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশযাত্রা রোধ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। এমডিএএ/এমকেআর
Share this post: