TheBangladeshTime

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, জানালো আইসিসি

2026-02-18 - 14:13

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা দেয়নি। তার বদলে নেওয়া হয় স্কটল্যান্ডকে। তবে এবারের আসরে অংশ নিতে না পারলেও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরিই খেলতে পারবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠেয় ২০২৮ সালের বিশ্বকাপের টিকিট পেয়েছে টাইগাররা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দুই স্বাগতিক দেশসহ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নিতে যাওয়া ১২ দলের নাম নিশ্চিত করেছে তারা। বিস্তারিত আসছে এমএমআর

Share this post: