TheBangladeshTime

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন

2026-02-04 - 01:46

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ১১ দলীয় জোটের সমর্থিত ও জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ৪ ফেব্রুয়ারি ভোররাতে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, ময়মনসিংহে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ নুরুজ্জামান বাদল মারা গেছেন। নুরুজ্জামান বাদল জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্বে ছিলেন। মো. নাঈম ইসলাম/এমআরএম

Share this post: