শসা কাটার আগে কেন ডগা ঘষে নেওয়া হয়?
2026-03-18 - 13:02
বাড়িতে সালাদ বানানোর সময় অনেকেই শসা কাটার আগে এর মাথা বা ডগার অংশ কেটে শসার গায়ে ঘষে নেন। অনেকের কাছে এটি শুধুই একটি পুরোনো অভ্যাস মনে হলেও এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। আসলে শসা কাটার আগে এভাবে ঘষে নেওয়ার উদ্দেশ্য হলো শসার তেতোভাব কমানো। শসার মধ্যে স্বাভাবিকভাবেই একটি প্রাকৃতিক উপাদান থাকে, যার নাম কুকুরবিটাসিন। এই উপাদানটি শসাকে তিতা করে তোলে। সাধারণত শসার দুই প্রান্তে, বিশেষ করে বোঁটার দিকে এই তিতা উপাদান বেশি জমা থাকে। তাই শসা কাটার আগে সেই অংশ কেটে ঘষলে সেখান থেকে এক ধরনের সাদা ফেনা বের হতে দেখা যায়। এই সাদা ফেনাই মূলত শসার কষ বা কুকুরবিটাসিন। এটি বের হয়ে গেলে শসার তিতাভাব অনেকটাই কমে যায় এবং খেতেও বেশি সুস্বাদু লাগে। তিতাভাব দূর করতে অনেক সময় শসা খেতে তিতা লাগে। এর মূল কারণ হলো কুকুরবিটাসিন নামের উপাদান। শসার ডগা কেটে সেটি দিয়ে শসার গায়ে ঘষলে এই তেতো উপাদানের কিছু অংশ বের হয়ে আসে। ফলে শসার স্বাদ তুলনামূলকভাবে মিষ্টি ও সতেজ থাকে। কষ বের করার জন্য শসার বোঁটার দিকের অংশ সামান্য কেটে সেই কাটা অংশ দিয়ে শসার গায়ে গোল করে ঘষলে সাদা ফেনার মতো কিছু বের হতে দেখা যায়। এই ফেনাই আসলে শসার কষ। এটি বের হয়ে গেলে শসা খাওয়ার সময় তেতোভাব অনেক কম অনুভূত হয়। স্বাদ ও সতেজতা বজায় রাখতে অনেকে মনে করেন শসা ঘষে নেওয়া কেবল একটি কুসংস্কার। কিন্তু বাস্তবে এটি শসার কষ বা তেতোভাব কমাতে সাহায্য করে। যদিও বর্তমানে বাজারে পাওয়া অনেক শসাতে তেতোভাব তুলনামূলক কম থাকে, তবুও অনেকেই অভ্যাসবশত বা স্বাদের নিশ্চয়তার জন্য এই পদ্ধতি ব্যবহার করেন। এতে শসার স্বাদ আরও সতেজ ও ভালো লাগে। শসা ঘষে নেওয়ার সহজ পদ্ধতি প্রথমে শসার ডগার দিক থেকে সামান্য একটি অংশ কেটে নিন। এরপর সেই কাটা অংশটি দিয়ে শসার গায়ের ওপর বৃত্তাকারে কয়েক সেকেন্ড ঘষতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই সাদা ফেনার মতো কষ বের হতে দেখা যাবে। যতক্ষণ ফেনা বের হবে ততক্ষণ ঘষতে পারেন। এরপর সেই অংশটি ধুয়ে বা কেটে ফেলে দিয়ে শসা ব্যবহার করুন। এই ছোট্ট পদ্ধতিটি অনুসরণ করলে শসা খাওয়ার সময় তেতোভাব কম অনুভূত হবে এবং সালাদ বা অন্য যেকোনো খাবারে শসার স্বাদ আরও ভালো লাগবে। সূত্র: ইন্ডিয়া টুডে আরও পড়ুন: মাছের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায় বেগুনি, পেঁয়াজুর অতিরিক্ত তেল ঝরাবেন যেভাবে এসএকেওয়াই/এএসএম