TheBangladeshTime

সশস্ত্র বাহিনী বেতন কমিটির প্রস্তাবনা অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর

2026-01-28 - 11:21

প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫ গঠনের সদয় অনুমোদন দেন। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে সভাপতি করে এ কমিটি গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হয়। এসময় কমিটির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানের সঙ্গে কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। চূড়ান্ত প্রতিবেদন গ্রহণকালে অর্থ উপদেষ্টা সশস্ত্র বাহিনী বেতন কমিটির সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে কষ্টসহিষ্ণু ও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। টিটি/এমআইএইচএস

Share this post: