TheBangladeshTime

স্ক্রিনশট ভাইরাল, প্রথম প্রেমের স্মৃতি শেয়ার করলেন মিনার

2026-03-06 - 14:54

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সংগীতশিল্পী মিনার রহমানের চ্যাটের স্ক্রিনশট। স্ক্রিনশটে দেখা যাচ্ছে, মিনার এক নারীকে বারবার বার্তা পাঠাচ্ছেন, কিন্তু কোনো উত্তর আসছে না। ভাইরাল হওয়া স্ক্রিনশটটি নজর এড়ায়নি মিনারের। এদিকে গায়ক নিজের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ভালোবাসা নিয়েও মুখ খুলেছেন। পোস্টে তিনি জানান, স্কুল জীবনেই তার প্রথম অ্যালবাম ‘সাদা’ মুক্তি পেয়েছিল। দশম শ্রেণিতে পড়ার সময় গান লেখা ও সুর করা শুরু করেন মিনার। অল্প বয়সেই জনপ্রিয়তা পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে জীবন সাধারণ শিক্ষার্থীর মতোই ছিল, তবে খুব দ্রুত তার গতিপ্রকৃতি বদলে যায়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারে এক তরুণীর প্রেমে পড়েন মিনার। সম্পর্কটি প্রায় ছয় থেকে সাত মাস স্থায়ী হয়। শুরুর দিকে সবকিছু ঠিক থাকলেও কিছুদিন পর তিনি লক্ষ্য করেন, যখনই দুজন একসঙ্গে সময় কাটাতেন, মেয়েটির ফোনে বারবার ‘বড় মামা’ কল আসত। প্রেমিকা মিনারের সামনে বসে কল রিসিভ করতেন না এবং বলতেন, “আমি ব্যস্ত আছি, বাসায় ফিরে কথা বলব।” মিনার রহমান। ছবি: সংগৃহীত একদিন রেস্টুরেন্টে বসে অবস্থায় বিষয়টি আরও সন্দেহজনক হয়ে ওঠে। মেয়েটির ফোনে বারবার কল আসছিল, কিন্তু সে ফোন ধরেনি এবং কোনো ব্যাখ্যা ছাড়াই চলে যান। নম্বরটি যাচাই করে জানা যায়, ‘বড় মামা’ পরিচয়টি ছিল মেয়েটির সাবেক প্রেমিকের, যা মিনারের সঙ্গে প্রতারণার জন্য সেভ করা হয়েছিল। আরও পড়ুন মোশাররফ-চঞ্চলসহ তারকাদের ফার্স্টলুকে রঙিন ‘বনলতা এক্সপ্রেস’ উল্টো কৃতজ্ঞতা জানালেন হানিফ সংকেত মিনার নিজের এই তিক্ত অভিজ্ঞতা স্মরণ করে লিখেছেন, “সেদিন থেকে বিশ্বাস শব্দটি আমার কাছে এক অলৌকিক কল্পনায় পরিণত হয়। জীবনের অভিধানে প্রতারণা শব্দের সঙ্গে আমার পরিচয় ঘটে।” তবে গায়ক জানিয়েছেন, অনেক আগেই তিনি সেই তরুণীকে ক্ষমা করেছেন। তিনি লিখেছেন, “মাঝে মাঝে এই গল্প মনে পড়লে হাসি আসে, আবার একই সঙ্গে মনে হয় এটি কি খুব বেদনাদায়ক নয়? আমি চাই না আমার মতো অভিজ্ঞতা আর কারো হোক।” এমএমএফ

Share this post: