পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে রাফিনহা
2026-03-28 - 10:01
কয়েকমাস পর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। তার আগে মাঠের পারফরম্যান্সটা ঠিক সুবিধার না ব্রাজিলের। এমন সময়ে চোটে পড়লেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনহা। যা কিনা দুশ্চিন্তা বাড়িয়েছে সেলেসাও শিবিরে। এর জন্য তাকে প্রায় ৫ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। হ্যামস্ট্রিং চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগেও তাকে পাবে না বার্সেলোনা। ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে ব্রাজিলের হারার ম্যাচে চোট পেয়েছেন। বিরতির সময় ছাড়েন মাঠ। মেডিকেল টিম পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হতে পেরেছে যে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। চিকিৎসার জন্য বার্সেলোনায় ফিরে যাবেন রাফিনহা। যেহেতু ৫ সপ্তাহ মাঠের বাইরে থাকা লাগবে তাই মাঠে নামার সুযোগ নেই ক্লাবের হয়ে মে মাসের আগে। মিস করবেন কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। চলমান মৌসুমে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ১৯ গোল করেছেন রাফিনহা। তৃতীয়বারের মতো তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন। রাফিনহার মতো গুরুত্বপূর্ণ সদস্যকে মিস করবে বার্সেলোনা। এটি ক্লাবের জন্যেও বড় ধাক্কা। আইএন