TheBangladeshTime

ঈদের ছুটির পর অফিসে ফিরে কাজে মনোযোগ আনবেন যেভাবে

2026-03-23 - 09:00

ঈদের ছুটি কাটিয়ে আবার কর্মব্যস্ত জীবনে ফিরে আসা অনেকের জন্য সহজ নয়। আনন্দের ছুটি শেষে হঠাৎ কাজের চাপের মুখোমুখি হলে মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ক্লান্তি। তবে কিছু সহজ কৌশল মেনে চললেই ছুটির পর অফিসের রুটিনে দ্রুত মানিয়ে নেওয়া সম্ভব। অফিসের জন্য আগেই প্রস্তুতি নিন ছুটি শেষ হওয়ার এক দিন আগে নিজেকে অফিসের জন্য প্রস্তুত করা উচিত। অফিসের জন্য জামাকাপড় গুছিয়ে রাখা, বাকি কাজের তালিকা তৈরি করার মতো ছোট ছোট পরিকল্পনা মনের উপর চাপ অনেকটাই কমিয়ে দেয়। এতে অফিসে ফিরে প্রথম দিনটাই চাপমুক্তভাবে শুরু করা যায়। দিনের শুরু করুন পছন্দের কাজ দিয়ে নিজেকে প্রাণবন্ত রাখতে দিনটি শুরু করুন নিজের পছন্দের কাজ দিয়ে। সকালে ঘুম থেকে উঠে সরাসরি মোবাইলে চোখ রাখার বদলে কিছু মনোরম কাজ করুন। ঘর গোছানো, গাছের পরিচর্যা বা হালকা ব্যায়াম-যে কোনো কাজ দিনকে রঙিন এবং মন ভালো রাখতে সাহায্য করবে। দিনের শুরুতেই মন ভালো থাকলে কাজের প্রতি মনোযোগও বৃদ্ধি পায়। প্রথম দিন ধীরে ধীরে শুরু করুন প্রথম দিন একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করবেন না। ধীরে ধীরে রুটিনে ফিরে আসা মানসিক চাপ কমায়। একটানা দীর্ঘ সময় কাজ করলে একঘেয়েমি আসে। কাজের মাঝে নতুনত্ব আনুন, মাঝে মাঝে পছন্দের গান শুনুন। এতে মনোযোগ বাড়ে এবং কাজের প্রতি উদ্দীপনা বজায় থাকে। অফিসের শৃঙ্খলায় নিজেকে মানিয়ে নিতে খানিকটা সময় ও কষ্ট লাগতে পারে। প্রয়োজনে ধীরে ধীরে প্রাত্যহিক কর্মকাণ্ডে নিজেকে অংশগ্রহণ করান। আন্তরিকতার সঙ্গে সহকর্মীদের কুশলাদি জিজ্ঞেস করুন। দেখবেন, তারা আপনাকে স্বাগত জানাচ্ছে এবং ঈদের ছুটির পরও অফিসের পরিবেশ ইতিবাচক থাকবে। আনন্দের স্মৃতিগুলো ভাগ করুক ছুটি থেকে ফিরে আনন্দের স্মৃতিগুলো ভাগ করে নিতে পারেন সহকর্মীদের সঙ্গে। তাদের ঈদ কেমন কাটলো, কোথায় গিয়েছিলেন তা জানতে পারেন। চাইলে দেখাতে পারেন ছুটিতে তোলা পারিবারিক ছবি। তবে খেয়াল রাখবেন, এতে কাজের সময় নষ্ট না হয়। সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা বুঝে আলাপ করুন। কাজের মাঝে বিরতি নিন অফিসে ফিরে একটানা কাজ করা উচিত নয়। মাঝে মাঝে বিরতি নিন, চা বা কফি খান, তারপর আবার কাজে ফিরে যান। বড় বিরতির পর কাজ শুরু করলে শরীরের ওপর প্রভাব পড়তে পারে। তাই হালকা ব্যায়াম, কিছুক্ষণ স্ট্রেচিং, ছোট বিরতি এবং পর্যাপ্ত পানি পান করা জরুরি। কাজের অগ্রাধিকার ঠিক করুন প্রথম দিনেই সব কাজ একসাথে করার চেষ্টা না করে গুরুত্ব অনুসারে তালিকা তৈরি করুন। ধীরে ধীরে এগোনো মানসিক চাপ কমায়, কাজের মানও বজায় রাখে। নিজের ওপর চাপ না দিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে ছুটির পর অফিসের দিনটি স্বাচ্ছন্দ্যময় ও ফলপ্রসূ হয়। সূত্র: ওয়ার্কার বি, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য আরও পড়ুন: উৎসব বা অনুষ্ঠান হলেই সঙ্গীর সঙ্গে ঝগড়া হয় কেন ঈদের ছুটির পর বাসায় ফিরে যেসব কাজ করবেন এসএকেওয়াই

Share this post: