TheBangladeshTime

বইমেলায় সাংবাদিক শারফুল আলমের বই ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’

2026-03-05 - 15:34

অমর একুশে বইমেলায় এসেছে সাংবাদিক ও ভ্রমণলেখক শারফুল আলমের ভ্রমণবিষয়ক প্রথম বই ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’। বইমেলার আজব প্রকাশনীর ৬৯৭-৬৯৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ভ্রমণভিত্তিক এই গ্রন্থে দক্ষিণ এশিয়ার হিমালয় অঞ্চল থেকে শুরু করে ইউরোপের সুইজারল্যান্ডের পর্যটন নগরী ইন্টারলেকেন পর্যন্ত লেখকের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। নেপাল ও ভারতের হিমালয়ঘেঁষা অঞ্চলের পাহাড়ি জীবন, যাত্রাপথের নানা চ্যালেঞ্জ, স্থানীয় মানুষের জীবনধারা এবং ইন্টারলেকেনের নান্দনিক সৌন্দর্য বইটিতে সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। বইটি প্রকাশ করেছে আজব প্রকাশনী। বইটিতে ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক প্রেক্ষাপট গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। লেখক শারফুল আলম দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতা করছেন। দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও বৈঠক কাভার করার অভিজ্ঞতা তার লেখায় ভিন্নমাত্রা যোগ করেছে বলে তিনি মনে করেন। শারফুল আলম বলেন, ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষ ও জীবনকে নতুনভাবে জানতে শেখায়। সেই উপলব্ধি থেকেই নিজের অভিজ্ঞতাগুলো বইয়ের পাতায় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। ইএইচটি/এমএমএআর

Share this post: