TheBangladeshTime

ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিতে অক্ষম বলে জানিয়েছে মার্কিন দূতাবাস

2026-03-03 - 07:54

ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের জানিয়েছে যে, তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সহায়তা করতে পারছে না। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের অনলাইনে পোস্ট করা এক নিরাপত্তা সতর্কতায় দূতাবাস মিশরের সঙ্গে তাবা সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় পরিচালিত শাটল বাস সম্পর্কে তথ্য প্রদান করেছে। সেখানে নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, আপনি যদি এই বিকল্পটি ব্যবহার করে চলে যেতে চান, তাহলে মার্কিন সরকার আপনার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। ইসরায়েল ছেড়ে যেতে ইচ্ছুকদের জন্য এই তথ্য প্রদান করা হয়েছে বলে ওই বার্তায় জানানো হয়। দূতাবাস মার্কিন নাগরিকদের আরও জানিয়েছে, মিশরীয় সীমান্তে ভ্রমণকারী বাসগুলোতে করে ইসরায়েল ছাড়লে হলে তাদের পর্যটন মন্ত্রণালয়ের ‌নির্দিষ্ট ফর্মের মাধ্যমে নিবন্ধন করতে হবে। টিটিএন

Share this post: