TheBangladeshTime

এবার গ্রেফতার হওয়া অভিনেতা রাজপালের পাশে দাঁড়ালেন সোনু

2026-02-11 - 15:26

বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ঋণ সংক্রান্ত মামলার জটিলতায় দিল্লি হাইকোর্টের নির্দেশে রাজপাল যাদব আত্মসমর্পণ করেছেন তিহার জেলে। জানা গেছে, এম.এস মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের দায়ের করা অভিযোগে রাজপাল ও তার স্ত্রী বড় অঙ্কের ঋণ গ্রহণ করেছিলেন। সেই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তিনি। রাজপালের বিপদের দিনে, বলিউডে সহকর্মীদের মধ্যে সহানুভূতির উজ্জ্বল উদাহরণ দেখালেন জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, ‘আমাদের দেশের অন্যতম শক্তিশালী অভিনেতা হলেন রাজপাল যাদব। দীর্ঘ সময় ধরে তিনি অসাধারণ সব কাজ উপহার দিয়েছেন। কিন্তু মাঝে মাঝে সময় এতটাই বিরূপ হয় যে সবকিছু উলট-পালট করে দেয়। আমাদের কেউ সমস্যায় পড়লে তাকে বোঝানো দরকার যে তিনি একা নন। তবেই আমরা দেখাতে পারব যে এই ইন্ডাস্ট্রিতে পেশাদারিত্বের চেয়ে বড় কিছু আছে। আর সেটি হলো মানবিকতা।’ আরও পড়ুন ৩০ হাজার মানুষের ভিড়ে হারানো শিশুকে গানের সুরে ফিরিয়ে দিলেন শিল্পী সৌদির সিনেমায় এক ফ্রেমে সালমান ও সঞ্জয় সোনু সুদ আরও জানিয়েছেন, তার আসন্ন ছবিতে রাজপাল যাদব অভিনয় করবেন। এটি প্রমাণ করে যে শুধু প্রফেশনালিত্ব নয়, সহকর্মীর পাশে দাঁড়ানোও গুরুত্বপূর্ণ। এই পোস্ট প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে এবং বলিউডে মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজপাল যাদবের জীবনের এই কঠিন পরিস্থিতি এবং সোনু সুদ-এর মানবিক সহায়তা ইন্ডাস্ট্রিতে গভীর প্রভাব ফেলেছে। নেটিজেনরা বলছেন, ‘এমন মুহূর্তেই সহকর্মীর পাশে দাঁড়ানো সত্যিই বড় দায়িত্ব ও মানবিকতার পরিচয়।’ অনেকে ধারণা করছেন রাজপালের সব ঋণ পরিশোধ করে তাকে আবারও সিনেমায় ফিরিয়ে আনবেন সোনু সুদ। এলআইএ

Share this post: