TheBangladeshTime

ইকরাম আকাশের কবিতা: শান্তির আবহ

2026-03-02 - 07:45

তোমার কাছে প্রার্থনা আমাদের তোমারই কাছে করি দুআ অন্যায় অবিচারের শৃঙ্খল থেকে- রক্ষা করো হে মাবুদ খোদা। সম্পুর্ণ জাহানের মালিক তুমি ভুল শোধরানোর সুযোগ দাও, বিবেক বুদ্ধিতে আমাদের বলিষ্ঠ- আগুয়ান হয়ে অন্যায় প্রতিরোধের সাহস দাও। জীবন সংসার দু'দিনের, করছে সবাই অহংকার। অন্যের স্বাধীনতা হরণ করে - তৃপ্তির ঢেঁকুর তুলে আবার। নিস্তব্ধতা পরিহার করে ঈমানী জোর দাও আমাদের মনে শান্তির আবহ ঠিক ফিরিয়ে দাও। কেএসকে

Share this post: