TheBangladeshTime

কালো বেড়ালের সময় এবং অন্যান্য কবিতা

2026-02-10 - 06:46

কালো বেড়ালের সময় ফেসবুকে ভেসে ওঠে রঙিন মুখোশ কালো বেড়াল সাদা বেড়াল তাড়ায় করে তোলে অস্থির। খালপাড়ে আস্ত ভাগাড় জলাশয়ে সুক্ষ্ণ-সুক্ষ্ণ ফাঁদ বাইরে বের হলেই বিচিত্রতা হলুদ খাম, নীল কাগজের আমলনামা নাগরদোলায় অসংখ্য নারী-পুরুষ। **** তেলাপোকারা ঠোঁকরাতে চায় দলিল-দস্তাবেজ চোরাগোপ্তা অলি-গলি পেরিয়ে সংক্রমিত শহর স্বেচ্ছাচারী হয়ে গেছে এতদিন দখিনের জানালায় দেখেছি কিছু মায়াভরা-হাত এখন পোকার আস্তানা ক্ষুধার্ত-হিংস্র তেলাপোকারা ঠোঁকরাতে চায় দলিল-দস্তাবেজ রাত জেগে পাহারা দেয় হুতুমপেঁচা, রঙিন-মুখোশ। বাস্তুসংস্থানের চক্র কী ফাঁদময়!—কী যুদ্ধময়! বিশ্বস্ত কুকুরগুলো দূর থেকে শুধু ঘেউ-ঘেউ করে ভোগের ঘোরে—ভাগাড়ের দিকে মুখ রেখে। **** যখন বিচিত্র-ভাবনার সুযোগ থাকে গ্রামের মোড়ের মাথার বটগাছের নিচের চায়ের দোকানের সিকি ও আধুলির সুখ। সজনে-ডালে দাঁড়িয়ে একজোড়া শালিক গল্প শোনালো সমুদ্রের বিশাল এক নদী উপহার দেবে আমাকে। হিমজলের ছোঁয়ায় সন্ধ্যা নেমে আসে বহুরৈখিক ভাবনার ঘুরপথ হয় পোস্টমডার্ন কবিতা। এসইউ

Share this post: