TheBangladeshTime

ইসরায়েলে বিস্ফোরণের শব্দ

2026-02-28 - 10:54

ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। আল-জাজিরার এক প্রতিবেদনের বলা হয়েছে, ইসরায়েলের রাজধানী তেল-আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এদিকে প্রথমে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়। কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল জাজিরা আরবি বিভাগের সাংবাদিকরা। প্রতিবেদনে বলা হয়, সেখানে সাইরেনও চালু করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স। সূত্র: আল-জাজিরা এমএসএম

Share this post: