TheBangladeshTime

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে যে অ্যাপ

2026-02-22 - 04:13

স্মার্টফোনের যুগে বিভিন্ন অ্যাপ আমাদের দৈনন্দিন কাজ সহজ করছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তার ট্রাফিক আপডেট সবই জানা যায় অ্যাপে। এবার রোজায় কোন মসজিদে ইফতারে বিরিয়ানি কিংবা তেহারি দেবে তাও জানা যাবে অ্যাপে। এমনই এক অ্যাপ ‘বিরিয়ানি দিবে’ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অ্যাপে রিয়েল টাইমে দেখা যাচ্ছে কোন মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে। অ্যাপ থেকে আপডেট নিয়ে জানতে পারবেন তা অনেক আগেই। এই মজার ও অভিনব অ্যাপটি তৈরি করেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি(আইইউবিএটি)-তে কম্পিউটর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তিনি। সারাবছর ঘরে কিংবা রেস্টুরেন্টে বিরিয়ানি-তেহারি খেলেও সবার আগ্রহ থাকে রোজার মাসে ইফতারে মসজিদে দেওয়া বিরিয়ানি নিয়ে। প্রতি বছর এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নানান ধরনের মজার পোস্ট, মিম। সেই ভাবনা থেকেই এই অ্যাপ তৈরি করে ফেলেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া সয়লাব। চলছে মজার ছলে নানান মন্তব্যের বন্যা। এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায় ওয়েবসাইট ও অ্যাপে। যে কেউ চাইলে এখানে ভিজিট করে এই বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে। ফলে অন্যান্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন কোথায় আজ কোন মসজিদে দেওয়া হচ্ছে বিরিয়ানি। আরও পড়ুন পছন্দমতো গান বানাতে পারবেন জেমিনিতে হোয়াটসঅ্যাপের বিকল্প ৫ মেসেজিং অ্যাপ কেএসকে

Share this post: