বিমানবাহিনী জাদুঘর বন্ধ থাকবে ৩ দিন
2026-03-24 - 08:01
রাজধানীর আগারগাঁওয়ের বিমানবাহিনী জাদুঘর তিন দিন বন্ধ থাকবে। মহান স্বাধীনতা দিবসের জাতীয় প্যারেড উপলক্ষে জাদুঘরটি তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর কর্তৃপক্ষ বলছে, মহান স্বাধীনতা দিবসের জাতীয় প্যারেড উপলক্ষে ২৪, ২৫ ও ২৬ মার্চ জাদুঘর বন্ধ থাকবে। আগামী ২৭ মার্চ থেকে জাদুঘরের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে বলে জানিয়েছে বিমানবাহিনী জাদুঘর কর্তৃপক্ষ। টিটি/এসএইচএস
Share this post: