TheBangladeshTime

ইরানে তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন

2026-03-01 - 11:24

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির সংবিধান অনুযায়ী, রাষ্ট্র পরিচালনার জন্য তিন সদস্যের একটি শক্তিশালী 'অন্তর্বর্তীকালীন কাউন্সিল' গঠন করা হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিলই দেশ শাসন করবে। সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে এই কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ৬৭ বছর বয়সী আয়াতুল্লাহ আলিরেজা আরাফিকে। ইরানের শক্তিশালী সালিশি সংস্থা 'এক্সপেডিয়েন্সি কাউন্সিল' আরাফিকে এই পদের জন্য নিশ্চিত করেছে। কাউন্সিলের অন্য দুই সদস্য হলেন-ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং গোলাম হোসেইন মোহসেনি এজেই। এজেই ইরানের কট্টরপন্থী আলেম এবং বিচার বিভাগের প্রধান। সূত্র: আল-জাজিরা কেএম

Share this post: