TheBangladeshTime

আচারি আলুর দম রান্না করবেন যেভাবে

2026-02-12 - 11:17

বাজারে চলে এসেছে নতুন আলু। আর এই আলু দিয়ে ছুটির দিনে একটা ভিন্ন কোনো পদ রান্না না করলে কি জমে! আলুর দম তো কতই খাওয়া হয়, কিন্তু আচারি আলুর দম ট্রাই করে দেখেছেন কি কখনো? না করে থাকলে আজই করে ফেলুন। উপকরণ ১. নতুন আলু ১২-১৪টি ২. টক দই ১/৪ কাপ ৩. তেলসহ আচার দেড় টেবিল চামচ ৪. আদাবাটা ১ টেবিল চামচ ৫. কাশ্মীরি মরিচ ১ টেবিল চামচ ৬. কাঁচা মরিচ চিরে নেওয়া ৪-৫টি ৭. হলুদ আধ চা-চামচ ৮. ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ ৯. ধনিয়া পাতা কুচি ২ টেবিল চামচ ১০. চিনি আধা চাচামচ ফোড়নের জন্য ১. তেজপাতা ১টি ২. জিরা আধ চা চামচ ৩. মৌরি ১/৪ চামচ ৪. সরিষা আধা চা চামচ ৫. শুকনা মরিচ ২টা প্রস্তুত প্রণালী প্রথমে আলু লবণ দিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে হালকা করে আলুগুলো ভেজে তুলে রাখুন। একটি পাত্রে টক দই, তেলসহ পছন্দের আচার, কাশ্মীরি মরিচের গুঁড়া, হলুদ ও ধনিয়া গুঁড়া নিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে শুকনা মরিচ, গোটা সরিষা, জিরা, মেথি ও মৌরি ফোড়ন দিন। তারপর যোগ করুন আদাবাটা। তারপর ফেটানো টক দইয়ের মিশ্রণটি দিয়ে আঁচ কমিয়ে রান্না করতে থাকুন। দই যাতে ফেটে না যায়, সে জন্য এক চা-চামচ শুকনা খোলায় নেড়ে নেওয়া বেসন মিশিয়ে দিতে পারেন। পাঁচ মিনিট মতো রান্না করার পর তাতে আলু দিয়ে দিন। আঁচ কমিয়ে খুব ভাল করে সমস্ত উপকরণ কষাতে হবে। তারপর দিয়ে দিন চিনি এবং ডাঁটাসহ ধনিয়া পাতা ও কাঁচা মরিচ। প্রয়োজন হলে অল্প গরম পানিও দিতে পারেন। তেল ছেড়ে দিয়ে মশলাগুলো যখন মাখোমাখো হয়ে আসবে, তখন কড়াই নামিয়ে নিন। নামানোর আগে সামান্য আচারের তেল ছড়িয়ে দিতে পারেন। এএমপি

Share this post: