TheBangladeshTime

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট

2026-02-12 - 09:46

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের নেতারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সোয়া ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ ১১ দলীয় জোটের ১০ সদস্য অংশ নিয়েছেন। ইসিতে প্রবেশের সময় বৈঠকের বিষয় সাংবাদিকরা জানতে চাইলে তারা কেউ কোনো জবাব দেননি। তবে, বৈঠক শেষে ব্রিফিং করবেন বলে জানা গেছে। অন্যদিকে, বৈঠকে সিইসি ছাড়াও তিন কমিশনার উপস্থিত আছেন। এসএম/এমএএইচ/

Share this post: