TheBangladeshTime

বাগদাদে ইরানের হামলা, ‘আল-কারখ’ কারাগারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

2026-03-15 - 07:24

ইরানের হামলায় ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরের-এর কাছে অবস্থিত ‘আল-কারখ’ কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। ফলে কারাগারে আটক বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আবার মুক্ত হয়ে যেতে পারে। রোববার (১৫ মার্চ) ভোরে ইরাকের বিচার মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইরাকের বিচার মন্ত্রণালয় জানায়, গত কয়েক দিনে বিমানবন্দরের আশপাশের এলাকা এবং আল-কারাখ কারাগারের আশপাশে বারবার হামলা হয়েছে। এর মধ্যে রোববারের (১৫ মার্চ) হামলাটি ছিল সবচেয়ে তীব্র। বিবৃতিতে বলা হয়, আজ সবচেয়ে তীব্র হামলা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে এখন পর্যন্ত ছয়টি হামলা হয়েছে। এসব হামলার কিছু কারাগারের খুব কাছেই আঘাত হেনেছে। মন্ত্রণালয় আরও জানায়, এসব হামলা কারাগারের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে, কারণ সেখানে অত্যন্ত বিপজ্জনক বিদ্রোহীরা আটক রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-মার্কিন বাহিনী ইরানে যৌথ হামলা চালায়। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে।এই যৌথ হামলায় এক হাজারের ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল, জর্দান,ইরাক এবং উপসাগরীয় কয়েকটি দেশে বিশেষ করে যে-সব দেশে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি কে এম

Share this post: