TheBangladeshTime

গণভোটের কাঠামোগত দুর্বলতায় ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে

2026-02-07 - 08:56

গণভোটের বিদ্যমান কাঠামো ও সংশ্লিষ্ট অধ্যাদেশের দুর্বলতার কারণে এর ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। পাশাপাশি জাতীয় নির্বাচনকে যে অর্থে অন্তর্ভুক্তিমূলক বলা প্রয়োজন, বাস্তবে সে অর্থে এটিকে অন্তর্ভুক্তিমূলক বলা যাচ্ছে না। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এ মন্তব্য করেন। শনিবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘নির্বাচনি এলাকায় সবুজ সমাজের পরিস্থিতি ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মুহূর্তে প্রার্থীরা নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং ইশতেহার ঘোষণা করে ভোটারদের সামনে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছেন। তবে একই সঙ্গে এ কথাও বলা জরুরি যে, জাতীয় নির্বাচনকে যে অর্থে অন্তর্ভুক্তিমূলক বলা প্রয়োজন, বাস্তবে সে অর্থে এটিকে অন্তর্ভুক্তিমূলক বলা যাচ্ছে না। আরও পড়ুন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি জাল ভোট দিতে বিপুলসংখ্যক বোরকা-নিকাব প্রস্তুত করেছে একটি দল তিনি আরও বলেন, গণভোটের কাঠামো ও অধ্যাদেশে বিদ্যমান সীমাবদ্ধতার কারণে এর ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন থাকতে পারে। এ বাস্তবতায় সিপিডির পক্ষ থেকে মনে করা হয়েছে, এবারের নির্বাচনে মূলত জাতীয় সংসদ নির্বাচনের দিকেই বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। নির্বাচনি ইশতেহার বিশ্লেষণের বিষয়ে খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, সিপিডিসহ অন্যান্য থিংক ট্যাংকগুলো নির্বাচন সামনে রেখে সাধারণত ইশতেহার নিয়ে গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনা করে থাকে। কী ধরনের ইশতেহার হওয়া উচিত, দলগুলোর ইশতেহারের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে এবং কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত- এসব দিক তুলে ধরে। সিপিডির এ গবেষণায় সারাদেশের পরিবেশ ও দুর্যোগপ্রবণ ১৫০টি নির্বাচনি এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ৪৫০ জন সংসদ নির্বাচনের প্রার্থী এবং এক হাজার ২০০ জন ভোটার জরিপে অংশ নেন। জরিপের ফলাফলের মাধ্যমে নির্বাচনি এলাকায় ‘সবুজ সমাজ’ গঠনের বর্তমান পরিস্থিতি ও ভোটারদের প্রত্যাশার চিত্র তুলে ধরা হয়। এসএম/কেএসআর

Share this post: