TheBangladeshTime

নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই

2026-03-06 - 18:34

নেপালে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারাই সরকার গঠন করেছে, কারণ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ভাই-ব্রাদার কোরাম নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। শুক্রবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আম্মার লিখেছেন, ‘ঢাবিয়ানরা আল্লাহর ওয়াস্তে মন খারাপ কইরেন না। আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন। জুলাইয়ের পরে ইমাম, মাস্টারমাইন্ড, মুয়াজ্জিন, নয় দফার ঘোষক- কে কারে আশ্রয় দিছে, কে কারে মোবাইল কিনে দিছে এগুলো নিয়ে চরম মাত্রার পাগলামি করা হইছে।’ তিনি বলেন, ‘আমি তখন ক্যাম্পাসের বিভিন্ন মুভমেন্ট করতেছিলাম। তখন চলমান ছিল পোষ্য কোটা আন্দোলন। আমাদের জাতীয় নেতারা এগুলো নিয়ে এতটাই পড়েছিল যে তারা ঢাবি থেকে একটা ঢাক দিয়ে পোষ্য কোটা বাতিলের আওয়াজ তোলার সময় পায়নি।’ আরও পড়ুন নেপালে সরকার গঠন করতে চলেছে গণ-অভ্যুত্থানকারীরা রাকসুর জিএস কে এই সালাউদ্দিন আম্মার? রাকসুর জিএস আরও বলেন, ‘ঢাবির কোনায় কোনায় জুলাই নিয়ে কোটি কোটি টাকার কালচারাল প্রোগ্রাম হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজনের প্রপোজাল নিয়ে দিনের পর দিন আমাদের অভ্যুত্থানের নেতাদের সঙ্গে দেখা করার জন্য ঘুরেছি। এতটাই উপেক্ষিত ছিলাম যে আমার সব ঠিক আছে, হয়তো একটাই ভুল- আমি ঢাবিতে চান্স পাইনি।’ নেপালের জেন-জি সরকারকে শুভকামনা জানিয়ে আম্মার বলেন, ‘অভ্যুত্থানের নেতারা যে দলই বানাবে সেটাই আমার প্রাণের সংগঠন। তবে আমি সেই সময়গুলোকেই দায়ী করবো, যেসময় ভাই-ব্রাদার বানানোর পরিবর্তে মানুষকে মূল্যায়ন করা হয়েছিল ফ্যান-ফলোয়ার দিয়ে। উপেক্ষা করতে করতে হাজার হাজার ভাই-ব্রাদার হারালেন।’ মনির হোসেন মাহিন/ইএ

Share this post: