TheBangladeshTime

এবার হিরো আলমের বিরুদ্ধে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

2026-02-24 - 06:33

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম বর্তমানে কারাগারে আছেন। সাদিয়া রহমান মিথিলার করা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে নতুন করে হিরো আলমের বিরুদ্ধে ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগও তুলেছেন মিথিলা। তার দাবি, ওই অর্থ লেনদেনের সব কাগজপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে সেগুলো আদালতে দাখিল করবেন। মিথিলা বলেন, ‌‘হিরো আলম আমার কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছেন। সেগুলো মেরে দিয়েছেন তিনি। এর সব প্রমাণ আমার কাছে আছে। সময় হলে আমি সেসব কাগজ আদালতে জমা দেবো।’ তিনি আরও দাবি করেন, হিরো আলমকে এই টাকা দেওয়ার জন্য নিজের একটি জমি বিক্রি করতে হয়েছে মিথিলার। জমি বিক্রির দলিলসহ সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের কাগজপত্র তার কাছে রয়েছে বলেও জানান তিনি। গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। মিথিলার সঙ্গে হিরো আলম মামলার এজাহার থেকে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই অভিযোগ অস্বীকার করলে ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এমআই/এলআইএ

Share this post: