লাচ্ছা সেমাই কিনে মোটরসাইকেল জিতলেন ক্রেতা
2026-03-24 - 04:00
দিনাজপুর শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান রোলেক্স বেকারি ও বিরিয়ানি হাউজ থেকে লাচ্ছা সেমাই কিনে মোটরসাইকেল, ফ্রিজ ও সোনার চেইন জিতেছেন গ্রাহকরা। প্রতিষ্ঠান দুটির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া লাকি কুপনের ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৩ মার্চ)। ঈদের তৃতীয় দিন দিনাজপুর ইনস্টিটিউটে অনুষ্ঠিত লাকি কুপনের ড্রতে প্রথম পুরস্কার সুজুকি জিকসার মনটন মোটরসাইকেল জিতে নেন দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার সুতা ব্যবসায়ী আনোয়ার স্টোরের মালিক মোনয়ার হোসেন। এছাড়াও দ্বিতীয় পুরস্কার স্বর্ণের চেইন পেয়েছেন চিরিরবন্দর উপজেলার বাসিন্দা ও খানসাম পাকেরহাট সরকারি কলেজের শিক্ষক মাহামুদুল হক এবং তৃতীয় পুরস্কার ওয়ালটন ফ্রিজ পেয়েছেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আজাদ। কুপনে মোট ২৫টি পুরস্কার দেওয়া হয়। দিনাজপুর শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান রোলেক্স বেকারি ও বিরিয়ানি হাউজ তাদের একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বিশেষ লাকি কুপন ড্র অনুষ্ঠানের আয়োজন করে। এই বছর প্রতি কেজি প্রিমিয়াম লাচ্ছা সেমাইয়ের সঙ্গে একটি করে লাকি কুপন প্রদান করা হয়। মোটরসাইকেলসহ ২৫টি পুরস্কারের জন্য আয়োজিত এই ড্রয়ের মোট পুরস্কার মূল্য ছিল ৫ লাখ টাকার। ড্র অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোরাম নবী দুলাল, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মঞ্জুর মুর্শেদ সুমন, কয়াবের সাংগঠনিক সম্পাদক মাহামুদুন নবী পলাশ, সাংবাদিক শাহরিয়ার হিরু এবং রোলেক্স বেকারি ও বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী শফিউল্লাহ খান শুকলা প্রমুখ। রোলেক্স বেকারি ও বিরিয়ানি হাউজের কর্ণধার শফিউল্লাহ খান শুকলা তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই আমরা গ্রাহকদের ভালোবাসা ও সমর্থন পেয়ে আসছি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং ঈদের আনন্দ ভাগ করে নিতেই ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মোটরসাইকেল জয়ী মোনয়ার হোসেন তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি অত্যন্ত আনন্দিত এবং রোলেক্স-বিরিয়ানি হাউজের প্রতি কৃতজ্ঞ। এমন একটি চমৎকার পুরস্কার পেয়ে আমি সত্যিই অভিভূত। এমদাদুল হক মিলন/এফএ/এএসএম