TheBangladeshTime

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অধৈর্য হয়ে উঠছেন ট্রাম্প

2026-02-25 - 04:03

বেশিরভাগ আমেরিকান মনে করেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অধৈর্য হয়ে উঠছেন ট্রাম্প। রয়টার্স/ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ওই জরিপ অনুসারে, রিপাবলিকানদের একটি উল্লেখযোগ্য অংশসহ দশজনের মধ্যে ছয়জন আমেরিকান মনে করেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অধৈর্য হয়ে পড়েছেন। আইন প্রণেতা এবং বিচারকদের এক মাস ধরে ক্ষুব্ধ সমালোচনার পর ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট কংগ্রেসে তার বার্ষিক স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার আগের দিনই নতুন এই জরিপ শেষ হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের ৬১ শতাংশ বলেছেন যে, তাদের মতে ট্রাম্প বয়সের সঙ্গে সঙ্গে অধৈর্য হয়ে উঠছেন। প্রায় ৮৯ শতাংশ ডেমোক্র্যাট, ৩০ শতাংশ রিপাবলিকান এবং ৬৪ শতাংশ স্বতন্ত্র প্রার্থী তাকে এভাবেই বর্ণনা করেছেন। এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র ডেভিস ইঙ্গেল বলেছেন যে, এই জরিপের ফলাফল ‘ভুয়া’। তার মতে, ট্রাম্পের তীক্ষ্ণতা, অতুলনীয় শক্তি তাকে তার পূর্বসূরি ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের থেকে আলাদা করেছে। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তা খুব একটা পরিবর্তিত হয়নি। সর্বশেষ জরিপে প্রায় ৪০ শতাংশ উত্তরদাতা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কর্মক্ষমতাকে সমর্থন করেছেন। টিটিএন

Share this post: