শাহজালালে আরও ৩৩ ফ্লাইট বাতিল
2026-03-06 - 10:03
ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে সংকট ও উদ্বিগ্ন পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এ কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ২৪৫টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে আজ শুক্রবার ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে KU–কুয়েত: ৪টি, J9–জাজিরা (কুয়েত): ৪টি, G9–এয়ার অ্যারাবিয়া (শারজাহ, UAE): ৬টি, QR– কাতার: ৪টি, FZ– ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত): ২টি, BS– ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ): ৫টি, GF–গালফ এয়ার (বাহরাইন): ২টি, BG – বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ): ২টি, EK – এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত): ৪টি। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এমএমএ/এসএনআর