TheBangladeshTime

যে কারণে ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তানের ৫ কোচিং স্টাফ

2026-03-07 - 14:53

পাকিস্তান দলের ৫ কোচিং স্টাফ ঢাকায় চলে এসেছেন। আজ শনিবার দুপুরে ঢাকায় পা রাখেন দলটির কোচিং স্টাফের সদস্যরা। পাকিস্তানের ক্রিকেটারররা বাংলাদেশে আসবেন আগামীকাল রোববার। পাকিস্তানের হেড কোচ মাইক হেসনসহ দলের সাপোর্ট স্টাফ অ্যাশলে নোকফি, শেন ম্যাকডরমট, ক্লিফ ডেকন এবং গ্র্যান্ট লুডেনকে বহনকারী লঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু কোচিং স্টাফের ৫ সদস্য কেন আলাদা বাংলাদেশে এলেন? বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জাগো নিউজকে জানিয়েছেন, ওই ৫ কোচ শ্রীলঙ্কায় ছিলেন। তারা কলম্বো থেকে চলে এসেছেন। পাকিস্তান দলের ১৫ ক্রিকেটার ও ৭ কোচিং এন্ড সপোর্টিং স্টাফ আসবেন রোববার ভোর ৪ টা ২০ মিনিটে। তারা বিমানবন্দরেই সেহরি করবেন। তারপর সোনারগাঁ হোটেলে চেক ইন। এই খবর জানিয়েছেন ক্রিকেটার-স্টাফদের বিমানবন্দরে আনা নেওয়ার ক্ষেত্রে যিনি লজিস্টিক সাপোর্ট দেন, সেই ওয়াসিম খান। এআরবি/এমএমআর

Share this post: