TheBangladeshTime

সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

2026-03-12 - 05:25

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা ও সরকারের পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিনের অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সংসদ ভবনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এমপি, রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। কেএইচ/বিএ

Share this post: