TheBangladeshTime

ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৬ মার্চের টিকিট মিলবে সোমবার

2026-03-15 - 09:54

ঈদযাত্রার ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (১৬ মার্চ) মিলবে ২৬ মার্চের টিকিট। এর আগে শনিবার (১৪ মার্চ) ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৪ মার্চের টিকিট বিক্রি হয়। এছাড়া ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে। আরও পড়ুন ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে। এনএস/ইএ

Share this post: