TheBangladeshTime

ইকরাম আকাশের কবিতা: প্রত্যুত্তর

2026-03-25 - 03:31

আকুলতার প্রতীক্ষা যেন নির্ভীক মনোভাব স্মরণে রাখা দীর্ঘশ্বাসগুলোতেই বসবাস, কথিত লোকপ্রিয় মানুষ হয়ে উচ্ছ্বাসা কত - বিস্তীর্ণ এই সমাজে আড়ালে তোমরা পরিত্যক্ত। সহ্য ক্ষমতার পাল্লা ভারী করে দুনিয়াবি কামাও পরকালের ইশারা না বুঝে ইহকালও হারাও ! অন্যের আকুলতায় নিজেকে সাধু বানাও অবিচারের পাহাড় ডিঙ্গিয়ে নিজেদের ঢোল পেটাও ! সাধারণেরা ভুক্তভোগী খোদা দেখছেন সব- ন্যায্যতার ভিত্তি খর্ব করে, করছো তোমরা উল্লাস জয়। দীর্ঘশ্বাসের মর্ম বুঝবে না, বুঝবে যেদিন পুড়বে সব কাল হাশরে জমা হিসেবে খোদাই দিবেন প্রত্যুত্তর। জেএস

Share this post: