TheBangladeshTime

পাঁচ আসনের গণভোটে জিতলো ‘না’

2026-02-13 - 00:06

এখন পর্যন্ত গণভোটে ‘না’ জয় পেয়েছে পাঁচটি আসনে। আসনগুলো হলো- বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১৩ ও সুনামগঞ্জ-২। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া নির্বাচন কমিশনের ফলাফল শিট থেকে এ তথ্য জানা যায়। এ সংখ্যা আরও বাড়তে পারে। বান্দরবান হ্যাঁ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি, না ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২টি। রাঙ্গামাটি হ্যাঁ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি। না ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭টি। খাগড়াছড়ি হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি। না ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন। চট্টগ্রাম-১৩ হ্যাঁ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি। না ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬টি। সুনামগঞ্জ না ভোট পড়েছে ৭০ হাজার ৮২৩টি। হ্যাঁ ভোট পড়েছে ৬৭ হাজার ৪১০টি। মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ১৬ ভোট। এসএম/এএসএ/জেআইএম

Share this post: