হানিমুনের সংজ্ঞা বদলে দিলেন বিজয়-রাশমিকা
2026-03-26 - 14:30
তারকাদের ব্যক্তিগত জীবন সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে বিয়ে ও মধুচন্দ্রিমা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে। সাধারণত জাঁকজমকপূর্ণ আয়োজনের পর নবদম্পতিরা নির্জনে সময় কাটাতে বিদেশের বিলাসবহুল গন্তব্যে পাড়ি জমান। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন দক্ষিণের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের পর একান্তে সময় কাটানোর বদলে তারা বেছে নিয়েছেন ভিন্ন অভিজ্ঞতা- ‘বাডিমুন’। অর্থাৎ, হানিমুনে একা না গিয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন এ তারকা জুটি। জানা গেছে, থাইল্যান্ডের মনোরম দ্বীপ কো সামুই-এ কয়েকদিনের ছুটিতে ছিলেন তারা। সঙ্গে ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও। ভারতীয় বিয়েতে যেখানে কয়েকদিন ধরে চলে এলাহি আয়োজন, তার পর নবদম্পতিরা ব্যক্তিগত সময় কাটাতে নিরিবিলি কোথাও যান-সেই চেনা ধারা ভেঙেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিজয়-রাশমিকা। এ প্রসঙ্গে রাশমিকা জানিয়েছেন, ভ্রমণ তার কাছে মানেই পরিবার ও বন্ধুদের সঙ্গে স্মৃতি তৈরি করা। একসঙ্গে সময় কাটানো, খেলাধুলা, সুইমিং পুলে আড্ডা, সূর্যাস্ত উপভোগ করা কিংবা নতুন খাবারের স্বাদ নেওয়া-এসবই তাদের আনন্দের অংশ। অন্যদিকে বিজয়ও আগেই জানিয়েছেন, তিনি একা থাকতে পছন্দ করেন না; বরং প্রিয়জনদের সঙ্গেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আরও পড়ুন: ঘন লম্বা চুলে ধরা দিলেন টাক মাথার ‘দ্য রক’ চার বছর পর ফিরছেন বিরল রোগে আক্রান্ত জনপ্রিয় গায়িকা সব মিলিয়ে, প্রচলিত হানিমুনের ধারণা থেকে বেরিয়ে এসে ‘বাডিমুন’ ট্রেন্ডের মাধ্যমে নতুন এক দৃষ্টিভঙ্গির জন্ম দিলেন এই তারকা জুটি। এমএমএফ