TheBangladeshTime

ওমানকে ব্যাটিংয়ে পাঠালো জিম্বাবুয়ে

2026-02-09 - 09:26

‘বি’ গ্রুপের ম্যাচে ওমানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। ফলে আগে ব্যাটিং করবে ওমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম ম্যাচটি মাঠে গড়াবে বেলা ৩টা ৩০ মিনিটে। দুই দল এবারই প্রথম মুখোমুখি হচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি। পূর্বে কখনো দ্বিপক্ষীয় সিরিজও খেলেনি দুই দল। কখনো বিশ্বকাপেও মুখোমুখি হয়নি একে-অপরের। টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের অবস্থান ১২ এবং ওমানের অবস্থান ২০তম। জিম্বাবুয়ে একাদশ ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, ব্রেন্ডন টেইলর (উইকেটকিপার), সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নগারাভা, ব্লেসিং মুজারাবানি ওমান একাদশ যতিন্দর সিং (অধিনায়ক), আমির কালিম, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলি, করণ সোনাভালে, জিতেন রামানন্দি, বিনায়ক শুক্লা (উইকেটকিপার), সুফিয়ান মেহমুদ, নাদিম খান, শাহ ফয়সাল, শাকিল আহমেদ আইএন

Share this post: