TheBangladeshTime

মোহামেডানের নির্বাচনে মনোনয়নপত্র তুললেন আরো চারজন

2026-02-26 - 14:34

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচনে বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র তোলার তৃতীয় দিন। বুধবার দ্বিতীয় দিনে একটি সভাপতি ও ১৫ টি পরিচালক পদে মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। বৃহস্পতিবার আরো চার জন পরিচালক পদে মনোনয়নপত্র তুলেছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র তোলা চারজনের মধ্যে বর্তমান পরিচালক আছেন দুইজন। তারা হলেন মো. মঞ্জুর আলম, কবির আহমেদ ভূঁইয়া, সাবেক ফুটবলার ছাইদ হাছান কানন ও এনায়েত হোসেন সিরাজ। এ নিয়ে সভাপতি পদে একটি এবং পরিচালক পদে ১৯ টি মনোয়নপত্র বিক্রি হলো। আগামীকাল শুক্রবার মনোয়নপত্র বিতরণের শেষ দিন। ৯ মার্চ ঢাকা ক্লাবে হবে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। ক্লাবটির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালে। দুই বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও একটি মামলার কারণে নির্ধারিত সময়ের তিন বছর পর হতে যাচ্ছে ক্লাবটির নির্বাচন। আরআই/আইএন

Share this post: