TheBangladeshTime

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

2026-03-17 - 02:54

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুর সফর শেষে সোমবার (১৬ মার্চ) রাতে ঢাকায় ফেরার পথে তিনি এ সেবা চালু করেন। বাংলাদেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনসেবার মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগের অংশ হিসেবে এ সেবার উদ্বোধন করা হয়েছে। সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশব্যাপী এ প্রযুক্তি সুবিধা বাড়ানো হচ্ছে। এর আগে কক্সবাজার, রাজশাহী, বিমানবন্দর ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে এ সেবা চালু করা হয়। আমিরুল হক/এএইচ/জেআইএম

Share this post: