ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
2026-02-25 - 08:33
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন ১৩ মার্চের টিকিট পাওয়া যাবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দীকির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এনএস/এসএনআর/এএসএম
Share this post: