TheBangladeshTime

যাত্রীদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখার আহ্বান

2026-03-24 - 10:00

ঈদ পরবর্তীতে ফিরতি পথে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ নিশ্চিত করার জন্য সব গাড়ির চালক, চালকের সহকারী, কোম্পানির মালিক ও মালিক সমিতির কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে সাইফুল আলম বলেন, গাড়ি চলাচলে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং ওভার স্পিড ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করতে হবে, যাতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যাত্রাপথে বয়স্ক মানুষ, শিশু ও নারী যাত্রীদের প্রতি বিশেষ যত্নবান হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। তাদের সঙ্গে সঙ্গে, যাত্রীদের কাছ থেকে কোনো অবস্থাতেই বিআরটিএ-এর নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়টি নিশ্চিত করার জন্যও অনুরোধ জানান। এমএমএ/এসএইচএস

Share this post: