প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
2026-03-03 - 04:54
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব নিযুক্ত হওয়ায় মোস্তফা জুলফিকার হাসানকে (হাসান শিপলু) অভিনন্দন জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সোমবার (৩ মার্চ) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল তাকে অভিনন্দন জানান। মোস্তফা জুলফিকার হাসান ডিআরইউয়ের সিনিয়র সদস্য। বিবৃতিতে নেতারা বলেন, একজন দক্ষ, নিষ্ঠাবান এবং পেশাদার সাংবাদিক। তার এই নতুন ও দায়িত্বশীল নিয়োগ সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত গর্বের। আমরা বিশ্বাস করি, তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সহায়ক হবে। আরও পড়ুন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মোস্তফা জুলফিকার হাসান ডিআরইউ নেতারা তার উত্তরোত্তর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, তিনি তার নতুন কর্মক্ষেত্রেও সাংবাদিক সমাজের স্বার্থ ও পেশাগত উন্নয়নে সহযোগিতার হাত প্রসারিত রাখবেন। এর আগে ডিআরইউয়ের সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক সালেহ শিবলী প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিযুক্ত হয়েছেন। এনএইচ/ইএ