গোপালগঞ্জে তেল-গ্যাস মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
2026-03-24 - 05:41
গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারের ব্যবসায়ী শাহ জালাল তার ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স জালাল এন্টারপ্রাইজে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত করে রেখেছেন বলে তথ্য ছিল। পরে সেখানে অভিযান চালানো হয়। এসময় তার প্রতিষ্ঠানে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত রাখা অবস্থায় পাওয়া যায়। পরে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসআর/এএসএম
Share this post: