TheBangladeshTime

জামায়াতের প্রার্থী মশিউর রহমান খান বিজয়ী

2026-02-13 - 00:56

বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লক্ষ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির কপিল কৃষ্ণ পেয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৫৯০ ভোট। তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১৪৭টি কেন্দ্র ছিল। তিনটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। এনএফজেডআই/আইএইচএস/

Share this post: