TheBangladeshTime

গোমতীর চরে যুবকদের সঙ্গে কৃষিমন্ত্রীর ইফতার

2026-03-13 - 21:44

কুমিল্লার প্রাণপ্রবাহ গোমতী নদী পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। এসময় তিনি দূষণ রোধে সচেতনতার আহ্বান জানান। শনিবার (১৩ মার্চ) বিকেলে তিনি নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এসময় নদীর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে কৃষিমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশ্যে গোমতী নদীকে দূষণের হাত থেকে রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, নদী আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদীতে বর্জ্য ফেলা বন্ধসহ দূষণ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরে তিনি নদীপাড়ে স্থানীয় যুবকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশগ্রহণ করেন। এসময় এলাকার তরুণদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি পরিবেশ ও নদী রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। সবশেষ নদীর চরের অবৈধ মাটিকাটা নিয়েও মন্ত্রী আক্ষেপ করেন। জাহিদ পাটোয়ারী/এসআর

Share this post:
গোমতীর চরে যুবকদের সঙ্গে কৃষিমন্ত্রীর ইফতার | TheBangladeshTime