সংসদীয় সভায় বসেছে বিরোধীদল
2026-03-11 - 06:04
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে বৃহস্পতিবার (১২ মার্চ)। তার আগে আজ বসেছে বিরোধীদলের সংসদীয় সভা। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলের সভাকক্ষে এই সভা শুরু হয়েছে বলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান এ সভায় আগামীকাল জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলের অংশগ্রহণ, ডেপুটি স্পিকার পদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। আরএএস/ইএ
Share this post: