TheBangladeshTime

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৫ মার্চ ২০২৬

2026-03-05 - 15:54

ইরানের সঙ্গে কি যুক্তরাষ্ট্র হেরে যাবে, মিলে যাবে ভবিষ্যদ্বাণী? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চীনের নস্ট্রাডামাস’ নামে আলোচনায় এসেছেন শুইচিন জিয়াং নামের এক অধ্যাপক। কারণ ২০২৪ সালে করা তার তিনটি বড় ভবিষ্যদ্বাণীর মধ্যে দুটিই নাকি বাস্তবে মিলে গেছে। যার একটি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা এবং অন্যটি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত। ‘স্টারমার একজন লুজার’: ট্রাম্পের গোপন মন্তব্য ফাঁস করলো দ্য টেলিগ্রাফ নয়াদিল্লি, বেইজিং এবং লন্ডনের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এবার যুক্ত হলো হোয়াইট হাউজের অন্দরমহলের খবর। ২০২৬ সালের ৫ মার্চ প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার দীর্ঘদিনের ‘স্পেশাল রিলেশনশিপ’ এখন তলানিতে গিয়ে ঠেকেছে। মধ্যপ্রাচ্যে তেল বাণিজ্যের চেয়েও ভয়ংকর হবে পানি সংকট ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা তো বটেই, তার চেয়েও বড় এক অস্তিত্ব রক্ষার সংকটে পড়বে পারস্য উপসাগরীয় দেশগুলো। বর্তমানে যে সংকট ঘনীভূত হচ্ছে, তা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবের চেয়েও ১০ গুণ বেশি ভয়াবহ বলে আশঙ্কা করা হচ্ছে। খামেনির মৃত্যুর ৫ দিনের মাথায় শোক প্রকাশ ভারতের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারত।বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ভারতের জনগণ ও সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইরান ইসলামিক প্রজাতন্ত্রের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় সই করেছেন। ‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল পূর্ব থেকে পশ্চিম, নয়াদিল্লি থেকে বেইজিং আর লন্ডন থেকে ওয়াশিংটন, মার্চ মাসের শুরু থেকে বিশ্ব রাজনীতির মানচিত্রে এক চরম অস্থিরতা মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে সংকট তথা ইরানের ওপর ইসরায়েল-মার্কিন যৌথ অভিযান নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। বিশ্বজুড়ে ‘আধিপত্যবাদ এবং শক্তির রাজনীতি’র বিরোধিতা করবে চীন নয়াদিল্লিতে ভারত-ফিনল্যান্ড বৈঠক, মার্কিন সিনেটে ট্রাম্পের জয় এবং মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের উত্তেজনার মধ্যেই চীনের বার্ষিক রাজনৈতিক কর্মসূচি ‘টু সেশনস’ (লিয়ানঘুই) শুরু হয়েছে। ইরানের কৌশল: যুদ্ধ দীর্ঘায়িত করা, ব্যয় বৃদ্ধি এবং ট্রাম্পকে হটানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ মোকাবিলায় ইরান অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু সুচিন্তিত কৌশল গ্রহণ করেছে। তাদের মূল লক্ষ্য হলো এই যুদ্ধ কেবল নিজেদের ভূখণ্ডে সীমাবদ্ধ না রেখে পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়া, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক খরচ অসহনীয় হয়ে ওঠে। বিদ্রোহীদের অস্ত্র দিয়ে বহু দেশ অস্থিতিশীল করেছে মার্কিন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার বিষয়ে আলোচনা করছে। এমন তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কেএম

Share this post: