মো. মাহবুবুর রহমানের রম্য কবিতা
2026-03-25 - 10:50
ওয়ান মিলিয়ন ফলোয়ারস ভোলানাথের ওয়ান মিলিয়ন ফলোয়ারস ভিডিও দিলেই লাখ লাখ ভিউ যেখানে যায় সবাই ঘিরে ধরে ভক্তকুলের বিশাল লম্বা কিউ। ভোলানাথ গায়ক, নাকি নায়ক? ভোলানাথই জবাব দিতে তো তো... তবুও সে বিরাট সেলিব্রেটি ওয়াও! অসাম! কমেন্টস শত শত। ভোলানাথের খিস্তিখেউর দেখে ভক্তকুলের দাত কেলানো হাসি- টিভি-বেতার সবাই তারে ডাকে এসব দেখে চটেন পাড়ার মাসি। মাসি? নাকি লক্ষ কোটি ভক্ত? মানবো কাকে সঠিক ভিউয়ার্স বলে? সবাই যাকে বলছে সাবাস! সাবাস! তাকে দেখে মাসির কেন জ্বলে? এসইউ
Share this post: