ঢাকাস্থ নওগাঁ জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
2026-03-09 - 14:44
রাজধানীতে কর্মরত নওগাঁ জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঢাকাস্থ নওগাঁ জেলা সাংবাদিক সমিতি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম ময়নুল আহসান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শামীম হোসেন। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈশাখী টিভির হেড অব নিউজ মামুন স্ট্যালিন, সিনিয়র সাংবাদিক মহসীন উল হাকিম, একুশে টিভির স্পেশাল করেসপনডেন্ট পবন আহমেদ, চ্যানেল আইয়ের এস এম নাসির, বাংলাদেশ সংবাদ সংস্থার শাহনাজ সিদ্দিকী, জাগো নিউজের কান্ট্রি এডিটর আনোয়ার হোসেন, যমুনা টিভির হিমু, রাসিব মোস্তফা, মো. মেহেদী হোসেন ও কাউসার বকুলসহ আরও অনেকে। ইফতারের পর সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসময় সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আগামীতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও গঠনমূলক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এসআর/এএসএম