জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির সতর্কতা
2026-03-07 - 10:43
জ্বালানি তেল নিয়ে অস্থিরতার সুযোগে পাচার ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। শনিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির। সুনামগঞ্জ ব্যাটালিয়নের তথ্যমতে, অধিক মুনাফার আশায় কিছু অসাধু চক্র সীমান্ত পথে জ্বালানি তেল পাচারের চেষ্টা করতে পারে। এ আশঙ্কায় শুক্রবার থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার, চেক পোস্ট স্থাপন, বিশেষ টহল ও সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। এ বিষয়ে ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, জ্বালানি তেল পাচারসহ যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ তৎপরতা অব্যাহত থাকবে। লিপসন আহমেদ/আরএইচ/এমএস
Share this post: